ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

ফরিদপুরে অটোরিকশার চালক হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
মে ২৯, ২০২৫ ৩:৫৭ অপরাহ্ণ

মোঃ মাসুদ রানা ফরিদপুর

ফরিদপুরে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই ও চালককে হত্যার মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

আজ (২৯ মে) বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় অতিরিক্ত জেলা দায়রা জজ ২য় আদালতের বিচারক অশোক কুমার দত্ত এই রায় দেন। রায়ের সময় দুজন আসামি উপস্থিত ছিলেন, আর দুজন আসামি পলাতক। পরে উপস্থিত আসামিদের পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন– রাজবাড়ি সদর উপজেলার খানখানাপুর গ্রামের আনিছ মল্লিক, ঢেকিগাড়িয়া গ্রামের সহিদ শেখ, বালিয়াডাঙ্গী গ্রামের শাহজাহান শেখ ও বাইরে পাড়া গ্রামের মো. শামীম ওরফে ভাগ্নে শামীম।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. রকিবুল ইসলাম রায়ের বিষয় নিশ্চিত করেন। তিনি জানান, ইজিবাইক ছিনতাই করতে চালককে কুপিয়ে হত্যার মামলায় দীর্ঘ শুনানী ও স্বাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে অর্থদণ্ডরর আদেশ দেন। এদের মধ্যে সাজাপ্রাপ্প পলাতক দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বিচারক।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ৬ মার্চ রাজবাড়ি সদর উপজেলার পাচুরিয়া গ্রামের মৃত সিদ্দিক তালুকদারের ছেলে ফারুক তালুকদার সকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। রাতেও বাড়ি ফিরে না আশায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর ৭ মার্চ সকালে ফরিদপুর জেলার লক্ষ্মীদাসের হাট এলাকায় রাস্তার পাশে চালক ফারুক তালুদারের মরদেহ পাওয়া যায়। এই ঘটনায় নিহতের ভাই হান্নান তালুকদার বাদী হয়ে কোতয়ালী থানায় হত্যা ও ইজিবাইক ছিনতায়ের মামলা দায়ের করেন।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

পাকিস্তানে ভারতের হামলা যুদ্ধের ঝুঁকি বাড়িয়েছে: তুরস্ক

ত্রিশালবাসীর নিকট নজরুল জন্মবার্ষিকী কেবলই অনুষ্ঠান নয়, একটি আবেগ, দায়বদ্ধতা, প্রেরণার নাম -তথ্য ও সম্প্রচার সচিব

আদালতের থেকে পালালেন জোড়া খুন মামলার আসামি

হামিদের দেশত্যাগে প্রধান দায় এসবির

বগুড়ায় ইজিবাইক চালক মোফা হত্যা: রহস্য উন্মোচন, দুই আসামি গ্রেফতার

পীরগঞ্জে গ্রাম আদালত বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীর দুর্গাপুর নবী এন্ড ব্রাদার্স এগ্রো ফিড মিলে দুর্ধর্ষ চুরি

নেত্রকোণায় ব্যাপক সাড়া জাগানো ব্রি ধান-১০৩ এর নমুনা শস্য কর্তন উদ্বোধন ও মাঠ দিবস অনুষ্ঠিত

সাদা পতাকা উড়িয়ে পালালো ভারতীয় সেনাবাহিনী

জামায়াতে ইসলামীর সাবেক নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আর নেই