ঢাকা আজ শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

প্রবাসীদের অবদানের স্বীকৃতি কুয়ালালামপুরে বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল ২৭ সেপ্টেম্বর

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
সেপ্টেম্বর ২১, ২০২৫ ৪:৪৪ অপরাহ্ণ

মোঃ এলাহী মালয়েশিয়া

বাংলাদেশের বিভিন্ন খাতকে আন্তর্জাতিক অঙ্গনে উপস্থাপন এবং প্রবাসী বাংলাদেশিদের অবদানের স্বীকৃতি দিতে ২৭ সেপ্টেম্বর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল ২০২৫। দিনব্যাপী এই আয়োজনটি বসবে কুয়ালালামপুরের ক্রাফট কমপ্লেক্সে। মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশনের (এমবিএফএ) সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং সাংগঠনিক সম্পাদক জাফর ফিরোজ সংবাদ সম্মেলনে জানান, ফেস্টিভ্যালে থাকবে বাংলাদেশের রিয়েল এস্টেট, ব্যাংকিং, শিক্ষা, স্বাস্থ্য, তৈরি পোশাক, পর্যটন ও হস্তশিল্প খাতের প্রদর্শনী।আয়োজনের অংশ হিসেবে থাকছে দেশীয় খাবার ও স্ট্রিট ফুডের স্টল, পাশাপাশি প্রবাসী শিল্পী, ব্যবসায়ী ও শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা। এতে প্রবাসী বাংলাদেশিদের সক্রিয় অংশগ্রহণ এবং সাংস্কৃতিক বৈচিত্র্য প্রদর্শনের সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মত শাহান আরা মনিকা এবং জহুর রাজ্যের প্রিন্সেস তুংকু মরিয়ম জারাহ। সাংস্কৃতিক পরিবেশনায় গান পরিবেশন করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান ও জিনিয়া জাফরিন লুইপা। আয়োজকদের মতে, এ ধরনের উৎসব শুধু বাংলাদেশের অর্থনীতি ও সংস্কৃতির প্রচারেই নয়, বরং প্রবাসীদের মধ্যে দেশীয় শেকড়ের বন্ধন জোরদার করতেও ভূমিকা রাখবে।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশত্যাগ করায় নিজ এলাকায় বিক্ষোভ

আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় দেশের জন্য যুগান্তকারী সিদ্ধান্ত: অলি আহমদ

মালয়েশিয়ায় বৈধভাবে কর্মরত বাংলাদেশির সংখ্যা ৮ লাখেরও বেশি

কুড়িগ্রামে দলীয় ইফতার মাহফিলে অনুপস্থিত বিএনপির দুই নেতা,ফেসবুক পোষ্টে দেখা মিললো এনসিপি’র ইফতারে

নেত্রকোনার কেন্দুয়ায় ‘রাজী’ নদী দখল এর অভিযোগে স্থানীয় জনগণের মানববন্ধন

ফরিদগঞ্জে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ইউএনও সুলতানা রাজিয়ার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বারহাট্টায় জামায়াত ইসলামীর বিক্ষোভ সমাবেশ

বগুড়া শহর যুবদল নেতা হত্যার ঘটনার মূল আসামি জামিল হোসেন কে ১২ ঘন্টার মধ্যে গ্রেপ্তার

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত: ইসি সচিব

ব্যাংক খাতে মাসে ১ লাখ ৮১ হাজার কোটি টাকার তারল্য সহায়তা কেন্দ্রীয় ব্যাংকের