ঢাকা আজ শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

আজ নেত্রকোনা প্রেসক্লাবে গণমাধ্যম কর্মীদের সাথে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
ডিসেম্বর ৭, ২০২৫ ৮:০৭ অপরাহ্ণ

(পলাশ পাল, জেলা প্রতিনিধি)
আজ ৭ডিসেম্বর রবিবার নেত্রকোনা প্রেসক্লাবের গণমাধ্যম কর্মীদের সাথে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের এক উন্মুক্ত মতবিনিময় সভা
নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলোতায়নে দুপুর দুইটার দিকে অনুষ্ঠিত হয়। গণমাধ্যম কর্মীদের সাথে
মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোনা -২ (নেত্রকোনা- বারহাট্টা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, সংবাদ পত্র জাতির দর্পণ, সাংবাদিকরা হলেন জাতির বিবেক। ফ্যাসিস্ট হাসিনার আমলে সাংবাদিকরা বিভিন্ন কালাকানুনের জন্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেনি কিন্তু
বিএনপি জনগনের রায়ে ক্ষমতায় গেলে অবশ্যই সংবাদপত্র এবং সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করা হবে সেই সাথে গণমাধ্যম কর্মীদের যথাযথ মর্যাদা ও তাদের জীবন যাত্রার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্নভাবে উন্নয়নের কথা বলা হলেও বাস্তবে নেত্রকোনার তেমন কোন উন্নয়ন হয়নি।এখনো অন্যান্য জেলার চেয়ে নেত্রকোনা জেলা সর্ব দিক দিয়ে অনেক পিছিয়ে রয়েছে। মতবিনিময় সভায় তিনি তার আসন সহ জেলার অন্য ৫টি আসনের বিএনপির মনোনীত প্রার্থীরা যাতে বিজয়ী হতে পারে তার জন্য সাংবাদিকসহ সমাজ সহ সর্বস্তরের বিভিন্ন শ্রেণি পেশা ও সর্ব সাধারণের সর্বাত্মক সহযোগিতা ও দোয়া কামনা করেন।
মত বিনিময়ের শুরুতেই বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়। উক্ত
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট নুরুজ্জামান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, সাবেক যুগ্ম আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান, জেলা কৃষক দলের সভাপতি সালাহ্উদ্দিন খান মিল্কী, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টু এবং বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি প্রমূখ।

কমেন্ট করুন

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজে উদ্দীপনাময় আমেজের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো নবীনবরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

২০২৬ সালে বাংলাদেশ থেকে ৩ লাখ পর্যটক নিতে চায় মালয়েশিয়া

তিন প্রকৌশলীর গোপন সমঝোতায় গচ্চা ৫শ কোটি টাকা

তোপের মুখে রিপাবলিক বাংলা, বন্ধ হবে ময়ূখের চেঁচামেচি!

চৌহালী উপজেলা তৃতীয় শ্রেণির -কর্মচারী কল্যাণ সমিতির কমিটি গঠন 

কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, কলাবাগান থানার ওসি-এসআই প্রত্যাহার

চার দাবিতে সোহরাওয়ার্দীতে হেফাজতে ইসলামের মহাসমাবেশ শুরু

ভারতের সঙ্গে তীব্র উত্তেজনার মাঝে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তান

জিয়া পরিবারের মঙ্গল কামনায়: শিবগঞ্জে ৩০০ দুস্থ পরিবারকে ৬০ লক্ষ টাকার আর্থিক সহায়তা

স্বতন্ত্র ‘স্বাস্থ্য সার্ভিস’ গঠনের সুপারিশ স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের