ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

চাঁদপুরে হাইব্রিড মডিউলে জাপানি ভাষা শিক্ষা কোর্সের উদ্বোধন

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
নভেম্বর ৩, ২০২৫ ৮:৫৩ অপরাহ্ণ

মোঃ ইয়াছিন পালোয়ান:
চাঁদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র কর্তৃক আয়োজিত হাইব্রিড মডিউলে জাপানি ভাষা শিক্ষা কোর্সের শুভ উদ্বোধন হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বিকেল ৩টায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ক্লাস রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ শিরিন আক্তার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি বাংলাদেশি যুবসমাজকে বৈশ্বিক শ্রমবাজারে প্রতিযোগিতামূলক দক্ষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এই ধরণের ভাষা শিক্ষা প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর আর্মি ক্যাম্প-২১ বির এর অধিনায়ক মোঃ মোয়াজ্জেম হোসেন, চাঁদপুর ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (আইএমটি) এর অধ্যক্ষ মোঃ আকতার হোসেন এবং চাঁদপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক সফিকুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাপানি ভাষা শিখে দেশের দক্ষ জনশক্তি উন্নয়নের পাশাপাশি বৈদেশিক কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে। এ কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে জাপানসহ উন্নত দেশে কর্মসংস্থানের সুযোগ পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

ঢাকা-৫ এ বিএনপির প্রার্থী আলহাজ্ব নবীউল্লা নবী এলাকাজুড়ে উৎসবের আমেজ

কুয়ালালামপুরে শপিং সেন্টারে অভিযান, বাংলাদেশিসহ আটক ১২৪

আজ ভয়াল ১৩ মে, টাঙ্গাইলে শোক ও আতঙ্কের দিন

নীলফামারীতে জাতীয় নাগরিক পার্টি–এনসিপির ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠিত

পাকিস্তানের ধাওয়া খেয়ে চাকরি হারালেন ভারতের বিমান বাহিনীর উপপ্রধান

মালয়েশিয়াজুড়ে ব্যাপক অভিযান, আতঙ্কে বাংলাদেশি অবৈধ প্রবাসীরা

মালয়েশিয়ায় ১৫ লাখ বাংলাদেশির নেই কোনো বিশেষজ্ঞ চিকিৎসক

পাঁচ তারকা হোটেল মমইন পার্ক অ্যান্ড রিসোর্টে বিশ্ব পর্যটন দিবসের পালন

অর্ধশতাধিক নেতাকর্মীর বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগদান

আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের