ঢাকা আজ শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

মালয়েশিয়ায় পেনাং রাজ্যে জোড়া খুন প্রবাসী বাংলাদেশিসহ গ্রেফতার দুই

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
অক্টোবর ২১, ২০২৫ ৯:০৯ অপরাহ্ণ

মোঃ এলাহী মালয়েশিয়া

মালয়েশিয়ার পেনাং রাজ্যের কাম্পুং সেকোলা জুরুতে সংঘটিত চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক বাংলাদেশিসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।গত শনিবার (১৮ অক্টোবর) পেনাং রাজ্যের কাম্পুং সেকোলা জুরু এলাকার একটি বাড়িতে এক মা ও তার ১১ বছর বয়সি পালিত কন্যার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয়৫১ বছর বয়সি নারী কেক বিক্রি করতেন। তাকে ও তার পালিত কন্যাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশের তথ্য অনুযায়ী, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিহত নারীর স্বামী বাড়ি ফিরে স্ত্রী ও কন্যার মরদেহ দেখে পুলিশকে খবর দেন। পুলিশ এসে নিহত নারীর ৫৭ বছর বয়সি স্বামীকে হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদের জন্য তাকে এক সপ্তাহের জন্য রিমান্ডে নেয়া হয়েছে। এরপর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সোমবার (২০ অক্টোবর) আরও দুইজনকে আটক করা হয়। এর মধ্যে একজন প্রবাসী বাংলাদেশি। আটকের পর তাদের আদালতে তোলা হয়। আদালত তাদের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের নির্দেশনা অনুযায়ী, আগামী ২৬ অক্টোবর পর্যন্ত এই দুই সন্দেহভাজন পুলিশ হেফাজতে থাকবেন। এই সময়ের মধ্যে পুলিশ খুনের রহস্য উন্মোচনের জন্য বিস্তারিত তদন্ত চালাবে।পেনাং পুলিশ প্রধান দাতুক আজিজি ইসমাইল সাংবাদিকদের জানান, আটককৃত দুই সন্দেহভাজনের বয়স চল্লিশের কোঠায়। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারায় খুনের মামলা করা হয়েছে।পুলিশ প্রধান আরও নিশ্চিত করেন ঘটনার ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। অস্ত্রটি নিহত ব্যক্তির বাড়ির পেছন থেকে উদ্ধার করা হয়। তদন্তের স্বার্থে পুলিশ অভিযুক্তদের মোবাইল ফোনগুলোও জব্দ করেছে।

কমেন্ট করুন

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানের গোলাবর্ষণ, ১০ ভারতীয় নিহত

সলঙ্গায় মাদক ও ভেজাল ঔষধ কারবারির হামলায় সাংবাদিক আহত

এসএসসি-এইচএসসিতে জিপিএ-৫ পেয়েও ভর্তি পরীক্ষায় ফেল, শরীরে আগুন দিয়ে আত্মহত্যা

দুই বছরের শিশু আয়েশা হত্যার এক সপ্তাহ খুনিদের গ্রেপ্তারে ব্যর্থতায় চিলমারী উত্তাল থানার সামনে অবস্থান ও সড়ক অবরোধ

আশুলিয়া থানার ওসি হান্নানকে বদলি করাতে আওয়ামী লীগপন্থী চক্রের তৎপরতা, জনমনে ক্ষোভ

শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন আজ

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে বন্ধুত্ব ডোনার সোসাইটি অব বাংলাদেশ এর জনসচেতনতামূলক কর্মসূচি

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রফিকের পিতার জানাজায় হাজারো মানুষের ঢল

কুড়িগ্রামে আজ যোগদান করলেন নতুন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ

যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে নেত্রকোনা প্রশাসনের অভিযান (পলাশ পাল,নেত্রকোণা জেলা