ঢাকা আজ শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
মে ১৩, ২০২৫ ৬:৪১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনে একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, মমতাজ বেগমকে গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন থানায় হত্যা ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। তাঁকে আজ মঙ্গলবার আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন মমতাজ বেগম। তিনি ২০০৮ সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে সদস্য মনোনীত হন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত হন মমতাজ। ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের হয়ে অংশ নিয়েছিলেন। কিন্তু একই দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদের কাছে পরাজিত হন। আর সংসদ নির্বাচনে পরাজিত হওয়ার পর তাঁকে উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে খুব একটা সক্রিয় দেখা যায়নি।

আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আরও চার সদস্য গ্রেপ্তার: এদিকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের আরও চার সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি। তারা হলেন– ৩২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ও ওয়ার্ড যুব লীগের সাবেক সভাপতি মো. আরমান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৭, ৬৮, ৬৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সাবেক মহিলা কাউন্সিলর মাহফুজা আক্তার হিমেল, ২ নম্বর গুলিস্তান ইউনিট যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. মোজাম্মেল এবং আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মেডিকেল কলেজ ইউনিট সদস্য মো. সুমন। গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে।’

কমেন্ট করুন

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নেত্রকোনার মোহনগঞ্জে শ্যামা পূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

এনটিআরসি’এর ১–১২তম নিবন্ধনধারীদের বঞ্চনার প্রতিবাদে ক্ষোভ প্রকাশ

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল বাঘাইছড়ি উপজেলা ও পৌর শাখার কমিটি অনুমোদন

কাপাসিয়ায় কচুরিপানা সরাতে নেমে দুই নারীর করুণ মৃত্যু

আজ নেত্রকোনায় জাতীয় সমবায় দিবস উদযাপন

রাঙামাটি সেলুন শ্রমিক সমবায় সমিতি লিঃ এর অভিষেক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের চলমান সমস্ত সংকট নাটকের অংশ, মানুষ ভোট দিতে চায়: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

নীলফামারীতে জাতীয় নাগরিক পার্টি–এনসিপির ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠিত

সিরাজগঞ্জে নিহত ছাত্রদল নেতা সাম্যের মরদেহের অপেক্ষায় শোকার্ত স্বজনরা

৬ মাসের দাম্পত্য জীবন,৭ দিনের চাকরি—মর্গে পড়ে আছে নিথর স্বামী-স্ত্রীর মৃতদেহ