ঢাকা আজ রবিবার, ৩রা মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ৩রা মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

কুড়িগ্রাম গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষাভ মিছিল ও সমাবেশ

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
মে ২, ২০২৬ ৮:১৭ অপরাহ্ণ
কুড়িগ্রাম গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষাভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদকঃ

কুড়িগ্রামে গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৫ টায় কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়স্থ বিজয় স্তম্ভে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।

এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি নিজাম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম, জেলা জেলা জামায়াতের সাবেক আমীর আব্দুল মতিন ফারুকী, জেলা জামায়াতের আমীর আজিজুর রহমান স্বপন ও জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া।

এসময় বক্তরা বলেন, সরকার জনগণের জনরায়কে উপেক্ষা করে জুলাই সদন বাস্তবায়নে গড়িমসি করছে। একইদিনে ২টি নির্বাচন অনুষ্ঠিত হলেও সরকার গণভোটের রায়কে উপেক্ষা করে সংস্কার পরিষদে শপথ গ্রহণ করেননি। এর মাধ্যমে জুলাই শহীদদের রক্তের সাথে এই সরকার বেইমানি করেছে।

বক্তরা সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা সরকারকে স্পষ্ট করে বলতে চাই, গণভোটের রায়কে উপেক্ষা করা হলে আপনারদের ক্ষমতার মসনদে থাকার কোন অধিকার নেই, আপনারা অবিলম্বে পদত্যাগ করুন, নয়তো ফ্যাসিস্ট সরকারের মতো আপনাদের পরিনাম হবে ভয়াবহ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শাহজালাল সবুজ, জেলা শিবির সভাপতি মোশারফ হোসেন, জেলা এনসিপির সদস্য সচিব মাসুম মিয়া, যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান তাওহীদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব দিনার মিনহাজ প্রমুখ।

কমেন্ট করুন

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গাইবান্ধা-৫ আসনে এনসিপির মনোনয়ন নিলেন তরুণ নেতা জাহিদ হাসান জীবন

রং-চং দিয়ে ফিটনেসবিহীন কোনো গাড়ি চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

বেলকুচিতে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাংবাদিক নির্যাতন ও হয়রানি বন্ধে ২০ মে দিনব্যাপী প্রতীকী কলম বিরতির ঘোষণা

মালয়েশিয়ায় যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত

আজ সারা দেশ সহ পুরাতন ঐতিহ্য গত ভাবে মোহনগঞ্জ ও বারহাট্টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে শুভ দীপাবলি ও শ্যামাপূজা

চার দাবিতে সোহরাওয়ার্দীতে হেফাজতে ইসলামের মহাসমাবেশ শুরু

মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা চান সিভিল সার্জনরা

গ্রেফতার মমতাজ, যা বললেন ইলিয়াস হোসেন

বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে জেলা বিএনপির গণসংযোগ: ধানের শীষে ভোট চাইলেন খায়রুল বাশার