ঢাকা আজ রবিবার, ৩রা মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ৩রা মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

উলিপুরে এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের নেতারা

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
মে ২, ২০২৬ ১১:৫৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ
কুড়িগ্রামের উলিপুরে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের ৫ জন নেতাসহ শতাধিক কর্মী ও সমর্থক।

শনিবার (০২ মে) দুপুরে দলটির উপজেলা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। এ সময় তাদের ফুল দিয়ে বরণ করেন, এনসিপির পেশাজীবীদের সংগঠন ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্স’র কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ন- আহ্বায়ক ও ২৭ কুড়িগ্রাম-৩ উলিপুর আসনের এনসিপি মনোনীত প্রার্থী ইঞ্জি. মো. আবু সাঈদ জনী, জেলা এনসিপি’র সাংগঠনিক সম্পাদক নেছার উদ্দিন আহম্মেদ ও উপজেলা এনসিপি’র যুগ্ন সমন্বয়ক সাখাওয়াত হোসাইন।

যোগদানকারীদের মধ্যে রয়েছেন, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি রেজাউল করিম, উপজেলা গণ অধিকার পরিষদের বজরা ইউনিয়ন শাখার সভাপতি ডা. মোর্শেদ আলী, জাতীয় পার্টি বজরা ইউনিয়ন শাখার আহ্বায়ক বাহারুল ইসলাম, ৭নং ওয়ার্ড সভাপতি ও ইউপি সদস্য এমদাদুল হক, ৮নং ওয়ার্ড সভাপতি মোস্তাফিজার রহমানসহ বিভিন্ন ওয়ার্ডের শতাধিক নেতা-কর্মী।

উপজেলা এনসিপি’র যুগ্ন সমন্বয়ক সাখাওয়াত হোসাইন বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশে একটি গুণগত পরিবর্তন আনতে চায়। বিভিন্ন দল থেকে এত বিপুল সংখ্যক নেতাকর্মীর যোগদান এটাই প্রমাণ করে যে দেশের মানুষ এনসিপি’র গণমুখী রাজনীতিতে বিশ্বাসী। আমরা আশা করি, নতুন যুক্ত হওয়া এই নেতারা দলের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

ইঞ্জি. মো. আবু সাঈদ জনী বলেন, এনসিপি এখন সংগঠন সম্প্রসারণের পাশাপাশি জনপরিচিত মুখ যুক্ত করে দলীয় গ্রহণযোগ্যতা বাড়ানোর কৌশল নিয়েছে। বিভিন্ন অঙ্গন থেকে নতুন সদস্য অন্তর্ভুক্তির মাধ্যমে দলটি নিজেদের একটি বহুমাত্রিক নাগরিক প্ল্যাটফর্ম হিসেবে তুলে ধরার চেষ্টা করছি।

কমেন্ট করুন

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

মরমী কবি বাউল সাধক -মরহুম জালাল উদ্দিন খাঁর স্মৃতি রক্ষায় নেত্রকোনার কেন্দুয়ায় স্থাপিত হলো ‘জালাল মঞ্চ’

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে উইন্ডিজের ইতিহাস

নদী ভাঙন ; প্রকৃতির খেলা নাকি পরিকল্পিত প্রজেক্ট রাজনীতি?

প্রায় ৭ মাস আগে বিএনপি কার্যালয় ভাঙ্গচুরের অভিযোগে ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন গ্রেপতার

কুড়িগ্রামের চিলমারীতে চাঞ্চল্যকর ২ বছরের শিশু আয়েশা হত্যার রহস্য উদঘাটন গ্রেফতার ২

ভারতের সঙ্গে তীব্র উত্তেজনার মাঝে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তান

অতিরিক্ত সিএনজি ভাড়া আদায়ের অভিযোগে উপজেলা প্রশাসনের অভিযান শুরু

বগুড়ার গাবতলীতে যৌন নিপীড়নের অভিযোগে যুবক গ্রেফতার

আশুলিয়ায় অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

নানা আয়োজনে আজ নেত্রকোনায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত