ঢাকা আজ বৃহস্পতিবার, ৭ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ৭ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

ফুলবাড়ীতে দূযোর্গে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
মে ৭, ২০২৬ ৪:২২ অপরাহ্ণ

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউপিতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ফুলবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এ সহায়তা কার্যক্রমে উপজেলার এলুয়াড়ী ইউপির ক্ষতিগ্রস্ত ১০০ জন পরিবারের মাঝে ১০০ বান্ডেল স্পেশাল ঢেউটিন ও ৩০ বান্ডেল জেনালের ডেউটিন এবং ৩ লক্ষ টাকা প্রদান করা হয়। ইতি পূর্বে দূযোর্গ ও ত্রান মন্ত্রনালয়ের পক্ষ থেকে দেওয়া ৯০ টন চাল ৩৬০০ পরিবারের মাঝে বিতরণ করা হয়।

ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ সামিউল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, এলুয়াড়ী ইউপি চেয়ারম্যান মোঃ নবিউল ইসলাম, দিনাজপুর জেলা বিএনপি নির্বাহী সদস্য ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফুলবাড়ী পৌর বিএনপির মোঃ মর্তুজা হক শাহ অষ্টিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, ফুলবাড়ী উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বিশিষ্ট্য ব্যবসায়ী মোঃ আবুল হাসান, উপজেলা বিএনপির মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক ও ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু শহীদ, সাধারণ সম্পাদক ওয়াহেদুল ইসলাম ডিফেন্স, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আফজাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ফিজারুল ইসলাম ভুট্টু। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গনমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত প্রতিটি কৃষককে নির্ধারিত পরিমাণ ঢেউটিন ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে সরকার বিভিন্ন সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও কৃষকদের পুনর্বাসনে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেওয়া হয়। সহায়তা পেয়ে কৃষকরা উপজেলা প্রশাসন ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আয়োজনে ছিলেন, উপজেলা প্রশাসন ও বাস্তবায়নে ছিলেন, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়।

কমেন্ট করুন

Letest Millennium NEWS

ফুলবাড়ীতে দূযোর্গে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ
রমনা মডেল ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম
আকালুরঘাটে নতুন ব্রিজসংলগ্ন সড়ক ভাঙনে বিচ্ছিন্নতার শঙ্কা, দুর্ভোগে ২০ হাজার মানুষ
উলিপুরে কিশোর কিশোরী অধিকার ও সুরক্ষা মেলা অনুষ্ঠি ​শাহিনুল ইসলাম লিটনঃ কুড়িগ্রামের উলিপুরে কিশোরীদের অধিকার নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধের লক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে ‘কিশোরী অধিকার ও সুরক্ষা মেলা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উলিপুর বিজয় মঞ্চে ইসলামিক রিলিফ বাংলাদেশের ‘প্রাইস’ (PRISE – Protection of Children at Risk through Socio-Economic Empowerment) প্রকল্পের উদ্যোগে দিনব্যাপী এই ব্যতিক্রমী মেলার আয়োজন করা হয়। ​উদ্বোধন ও অংশগ্রহণ ​মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উলিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব এটিএম আরিফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তাবৃন্দ, সমাজসেবা কর্মকর্তা, কৃষি ও প্রাণিসম্পদ কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ। মেলায় বিপুল সংখ্যক কিশোরী, অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতা, কাজী এবং শিশু সুরক্ষা কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। ​প্রধান অতিথির বক্তব্য ​প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “কিশোরীদের সুরক্ষা এবং বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়তে স্থানীয় প্রশাসন নিরলসভাবে কাজ করছে। ইসলামিক রিলিফের এই আয়োজন তৃণমূল পর্যায়ে বাল্যবিবাহের বিরুদ্ধে একটি শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বিশেষ ভূমিকা রাখবে।” ​মেলায় কিশোরীদের অধিকার ও সুরক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য ও সেবা সম্বলিত ১০টি স্টল প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল সচেতনতামূলক নাটক ‘স্কুল কেন যাবে’ এবং ‘ফুল ফোটেনি’। এছাড়া বাল্যবিবাহের কুফল নিয়ে কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কিশোরী ও অভিভাবকদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় পর্ব অনুষ্ঠিত হয়। ​ইসলামিক রিলিফ বাংলাদেশের চাইল্ড রাইটস অ্যান্ড প্রোটেকশন প্রোগ্রামের পক্ষ থেকে জানানো হয়, দারিদ্র্য ও অসচেতনতা এ অঞ্চলে বাল্যবিবাহের অন্যতম প্রধান কারণ। এই সংকট কাটিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই মেলার আয়োজন। বক্তারা পরিবার, সমাজ এবং শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে বাল্যবিবাহের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। ​মেলার সমাপনী পর্বে উপস্থিত সকলে বাল্যবিবাহের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার এবং সমাজ থেকে এই অভিশাপ দূর করার বলিষ্ঠ শপথ গ্রহণ করেন। পরিশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী কিশোরীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা, সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা

পঞ্চগড় সীমান্তে ৫৬ বিজিবির অভিযানে চোরাচালানি মালামাল আটক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে মতবিনিময় সভা বগুড়া জেলা বিএনপির

মালয়েশিয়ায় বৈধভাবে কর্মরত বাংলাদেশির সংখ্যা ৮ লাখেরও বেশি

পীরগঞ্জে গ্রাম আদালত বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

মানসম্পন্ন পণ্য উৎপাদনে BSUA ও BSTI এর যৌথসভা

সলঙ্গায় বাঁচতে চায় শিশু সোয়াইব; টাকার অভাবে হচ্ছে না চিকিৎসা

নদী ভাঙন ; প্রকৃতির খেলা নাকি পরিকল্পিত প্রজেক্ট রাজনীতি?

শেরপুরে বাস চাপায় সাবেক সেনা সার্জেন্ট নিহত, বাসে অগ্নিসংযোগ

নেত্রকোনার মোহনগঞ্জে বিয়ের প্রলোভনে শিক্ষার্থী ধর্ষণ, আটক ১