ঢাকা আজ শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে বন্ধুত্ব ডোনার সোসাইটি অব বাংলাদেশ এর জনসচেতনতামূলক কর্মসূচি

​ প্রতিবেদক (মোঃ নোমান খান) ​“মানবতা যেখানে অসহায়, BDSB আমাদের সেখানে অবস্থান”—এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে ব্যাপক সচেতনতামূলক কর্মসূচি পালন করছে স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধুত্ব ডোনার সোসাইটি অফ…

সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা সভা অনুষ্ঠিত

সুলতান আহম্মেদ স্টাফ রিপোর্টার (সাঘাটা) গাইবান্ধা ঃ গাইবান্ধার সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর হলরুমে হাসপাতাল ব্যবস্থাপনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঘাটা-ফুলছড়ি (গাইবান্ধা-৫) আসনের সংসদ সদস্য ও…

ফুলবাড়ীতে দূযোর্গে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউপিতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ফুলবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এ সহায়তা কার্যক্রমে…

আকালুরঘাটে নতুন ব্রিজসংলগ্ন সড়ক ভাঙনে বিচ্ছিন্নতার শঙ্কা, দুর্ভোগে ২০ হাজার মানুষ

আখতারুজ্জামান আসিফ চিলমারী: অতিবৃষ্টির কারণে আকালুরঘাট এলাকায় জোড়গাছগামী নতুন ব্রিজের গোড়ার মাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ভয়াবহ ভূমিক্ষয়ের সৃষ্টি হয়েছে। এর ফলে থানাহাট ও জোড়গাছ বাজারগামী সড়কের সঙ্গে সংযুক্ত পাত্রখাতা, মিনা…

উলিপুরে কিশোর কিশোরী অধিকার ও সুরক্ষা মেলা অনুষ্ঠি ​শাহিনুল ইসলাম লিটনঃ কুড়িগ্রামের উলিপুরে কিশোরীদের অধিকার নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধের লক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে ‘কিশোরী অধিকার ও সুরক্ষা মেলা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উলিপুর বিজয় মঞ্চে ইসলামিক রিলিফ বাংলাদেশের ‘প্রাইস’ (PRISE – Protection of Children at Risk through Socio-Economic Empowerment) প্রকল্পের উদ্যোগে দিনব্যাপী এই ব্যতিক্রমী মেলার আয়োজন করা হয়। ​উদ্বোধন ও অংশগ্রহণ ​মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উলিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব এটিএম আরিফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তাবৃন্দ, সমাজসেবা কর্মকর্তা, কৃষি ও প্রাণিসম্পদ কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ। মেলায় বিপুল সংখ্যক কিশোরী, অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতা, কাজী এবং শিশু সুরক্ষা কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। ​প্রধান অতিথির বক্তব্য ​প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “কিশোরীদের সুরক্ষা এবং বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়তে স্থানীয় প্রশাসন নিরলসভাবে কাজ করছে। ইসলামিক রিলিফের এই আয়োজন তৃণমূল পর্যায়ে বাল্যবিবাহের বিরুদ্ধে একটি শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বিশেষ ভূমিকা রাখবে।” ​মেলায় কিশোরীদের অধিকার ও সুরক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য ও সেবা সম্বলিত ১০টি স্টল প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল সচেতনতামূলক নাটক ‘স্কুল কেন যাবে’ এবং ‘ফুল ফোটেনি’। এছাড়া বাল্যবিবাহের কুফল নিয়ে কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কিশোরী ও অভিভাবকদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় পর্ব অনুষ্ঠিত হয়। ​ইসলামিক রিলিফ বাংলাদেশের চাইল্ড রাইটস অ্যান্ড প্রোটেকশন প্রোগ্রামের পক্ষ থেকে জানানো হয়, দারিদ্র্য ও অসচেতনতা এ অঞ্চলে বাল্যবিবাহের অন্যতম প্রধান কারণ। এই সংকট কাটিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই মেলার আয়োজন। বক্তারা পরিবার, সমাজ এবং শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে বাল্যবিবাহের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। ​মেলার সমাপনী পর্বে উপস্থিত সকলে বাল্যবিবাহের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার এবং সমাজ থেকে এই অভিশাপ দূর করার বলিষ্ঠ শপথ গ্রহণ করেন। পরিশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী কিশোরীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ফুলবাড়ীতে গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ক খামারী প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি দিনাজপুরের ফুলবাড়ীতে খামারি পর্যায়ে অধিক দুধ উৎপাদন, গাভী পালন ও লাভজনক খামার গঠনে খামারী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ব্র্যাক আঞ্চলিক অফিস এর কনফারেন্স…

আদিবার জন্য দোয়া করবেন

নিজ্বস প্রতিবেদকঃ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র সংসদ সদস্য আতিক মোজাহিদ এর ছোট মেয়ে অসুস্থ। মঙ্গলবার (৫ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সংসদ সদস্যের ছোট ভাই আশিকুর রহমান আশিক। তিনি জানান,…

উলিপুরে এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের নেতারা

নিজস্ব প্রতিবেদকঃকুড়িগ্রামের উলিপুরে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের ৫ জন নেতাসহ শতাধিক কর্মী ও সমর্থক। শনিবার (০২ মে) দুপুরে দলটির উপজেলা কার্যালয়ে আয়োজিত…

উলিপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:কুড়িগ্রামের উলিপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২ মে ২০২৬) সকালে উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে…

ঘোড়াঘাটে কৃষিতে প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধিদিনাজপুরের ঘোড়াঘাটে পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি ও পলিশেডে উৎপাদিত ফসলের গুণগত মান রক্ষা এবং কলাকৌশল বিষয়ে এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকাল সাড়ে ১১…